
“মানবতার জন্য বন্ধুত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে WORK FOR AWAKE FOUNDATION (WAF) এর রংপুর জোনের উদ্যগে গতকাল শুক্রবার ২৩-১২-২০১৬ইং তারিখে লালমনিরহাট জেলার সদর উপজেলার হারাটী ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে ৫০০ কম্বল বিতারন করে । উক্ত কম্বল বিতারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জনাব, মোঃ রফিকুল ইসলাম (রফিক), চেয়ারম্যান, ৫ নং হারাটী ইউনিয়ন পরিষদ , WAF Foundation এর প্রেসিডেন্ট ইয়াসিন আলী নীলয়, জেনারেল সেক্রেটারী পলাশ আহমেদ, অর্গানাইজেশন সেক্রেটারি খাইরুল মুস্তাকিম রিয়াদ, রংপুর জোন লিডার এস আর সিদ্দীকী রেদওয়ান সহ অর্গানাইজেশনের রংপুর ও লালমনিরহাটের এর সদস্যবৃন্দ । 
হারাটী ইউনিয়নের চেয়ারম্যান বলেন,
WAF Foundation সবসময় দুস্থ অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আজও দাঁড়ালো ভবিষ্যতেও দাঁড়াবে বলে আমি আশা করি হয়তো তারা আজকে ছোট পড়িসরে দিচ্ছে আগামীতে তারা আরো অনেক মানুষের পাশে দাঁড়াবে এই কামনাই করি ।
WAF Foundation এর প্রেসিডেন্ট ইয়াসিন আলী নীলয় বলেন, আমাদের মিশন ও ভিশন অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো আমরা সবসময় অসহায় গরীব দুঃখীদের পাশে আছি থাকবো । আমরা এই বছরে দেশের আরও কয়েকটি শীতার্ত এলাকার মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ্ ।
অতঃপর তিনি সকলের কাছে দোয়া কামনা করে শীতউপকরণ বিতারন শুরু করেন ।
0 comments:
Post a Comment