দুই মেয়েশিশুকে নিয়ে দুই নারীর ‘আত্মসমর্পণ’



জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর দক্ষিণখান থানা এলাকার তিনতলা বাড়িতে অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাড়িটির নিচ তলা থেকে দুই মেয়েশিশুকে নিয়ে আত্মসমর্পণ করেছেন দুই নারী।

আশকোনার হাজি ক্যাম্পসংলগ্ন আল বাসিত জামে মসজিদের পাশের বাড়িটি আজ শনিবার ভোররাত থেকেই ঘিরে রেখেছিল পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী জানান, সকাল থেকে শুরু হওয়া অভিযানের পর সাড়ে ৯টার দিকে ওই বাড়ি থেকে চারজন আত্মসমর্পণ করে। তারা হলো ঢাকার মিরপুরে নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নেসা ও জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা। তাঁদের দুজনের সঙ্গে দুই মেয়ে শিশু রয়েছে। উদ্ধারের পর চারজনকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে নিয়ে গেছে পুলিশ।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি),  গোয়েন্দা শাখা (ডিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশের বিশেষায়িত দল  সোয়াত এখন পর্যন্ত ওই বাড়িটি ঘিরে রেখেছে। চূড়ান্ত অভিযান চালানো হচ্ছে না  এ জন্য যে, বাড়িটির পাশেই উইনস্টোন গ্রামার স্কুল নামে একটি বিদ্যালয় রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বাড়ির মালিক কাতার প্রবাসী জামিল উদ্দিন।

ওই বাড়ির তত্ত্বাবধায়ক জানান, কিছুদিন আগে এক ব্যক্তি ব্যবসায়ী পরিচয়ে ওই বাড়ির প্রথম তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment