শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি হলে কী হয়?


ভিটামিন বি১২ স্বাস্থ্যের জন্য খুবই জরুরি একটি ভিটামিন। বিশেষ করে রক্তের কোষ ও স্নায়ুর ওপর এর একটি বড় প্রভাব রয়েছে। শরীরে যদি ভিটামিন বি১২-এর ঘাটতি দেখা যায়, তাহলে কী হয়? স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম প্রকাশ করেছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

ভিটামিন বি১২ শরীরে যেসব কাজ করে

  • স্নায়ুর ক্ষতি প্রতিরোধ করে

  • হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়

  • শক্তি বাড়ায়

  • হাড়ের জন্য ভালো


ভিটামিন বি১২-এর অভাব যেভাবে বুঝবেন

  • রক্তস্বল্পতা

  • জিহ্বা ফোলা ও প্রদাহ

  • অবসন্নতা

  • অসাড়তা


ভিটামিন বি১২-এর উৎস

গরুর যকৃৎ, ডিম, মাংস, মাছ, দুধ, দুগ্ধজাত খাবার ইত্যাদি।

চিকিৎসা জরুরি

ভিটামিন বি১২-এর ঘাটতি সহজেই চিকিৎসা করা যায়। এই ভিটামিন পানিতে দ্রবণীয় ও নন-টক্সিক। এটা খাওয়া যায়, আবার ইনজেকশনের মাধ্যমেও নেওয়া যায়। এ ছাড়া ভিটামিনবি১২ সমৃদ্ধ খাবার খেয়েও এর ঘাটতি পূরণ করা যায়। তবে যেকোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment