১০ মাস আগে নতুন এই ওয়ার্ডের যাবতীয় কার্যক্রম শেষ হওয়ার পরও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা না পাওয়ার কারণে এটি চালু করা সম্ভব হয়ে উঠছিল না। এ নিয়ে গত বছরের ১২ আগস্ট প্রথম আলোয় ‘মন্ত্রণালয়ের নির্দেশ নেই, তাই চালু হচ্ছে না’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
হাসপাতাল সূত্র জানায়, হৃদ্রোগ বিভাগের নতুন এই ওয়ার্ডে ৪৮টি শয্যা রয়েছে। এখানে ২৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্র বসানো হয়েছে। এ ছাড়া পুরোনো ৪৬ শয্যারও একটি ওয়ার্ড রয়েছে। নতুন ওয়ার্ডটির শয্যাগুলো আধুনিক। এর মধ্যে ১০টি শয্যা নিবিড় পরিচর্যার জন্য।
বিভাগের প্রধান গোলজার আহমেদ বলেন, ওয়ার্ডটি চালু হওয়ায় চিকিৎসাসেবা দেওয়া সহজ হবে। গতকাল অনুষ্ঠানে ভারপ্রাপ্ত পরিচালক অজয় কুমার রায় উপস্থিত ছিলেন।
0 comments:
Post a Comment