মাথার ওপর ১৯৫ রানের বোঝা। তবে তামিম শুরু করলেন তাঁর মতোই। গত ম্যাচে ফর্ম ফিরে পাওয়া সৌম্য সরকারও দারুণ সপ্রতিভ এই ম্যাচে। নিউজিল্যান্ডকে ব্যাট হাতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে দুই উইকেট হারিয়ে ৮৮ রান করেছে লাল-সবুজের দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেখান থেকে শেষ করেন, আজ যেন সেখান থেকেই শুরুটা করেন সৌম্য। দারুণ সব শট খেলতে থাকেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
দলীয় ৮২ রানে ইশ শোধির বলে উড়িয়ে মারতে গেলে শেষ হয় সৌম্যর ইনিংস। ২৮ বলে ৪২ রান করেন তিনি। ১৫ বলে ২৪ রান করে আউট হন তামিম। এ ছাড়া সাব্বির ১২ রান করে অপরাজিত রয়েছেন। এর আগে পঞ্চম ওভারে দলীয় ৪৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ট্রেন্ট বোল্টের বলে কলিন গ্রান্ডহোমকে ক্যাচ দেওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন তামিম। টস হেরে চার উইকেটে ১৯৪ রান করেছে নিউজিল্যান্ড।
0 comments:
Post a Comment