কেবিন ক্রু নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স





নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ‘কেবিন ক্রু’ পদে এই নিয়োগ দেবে এয়ারলাইন প্রতিষ্ঠানটি।

যোগ্যতা

জেট এয়ারক্রাফটসে ন্যূনতম দুই বছরের চলমান অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স

প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন

অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নিয়োগপ্রাপ্তরা প্রতি মাসে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতন পাবেন। এ ছাড়া অন্যান্য আকর্ষণীয় ভাতা ও সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা ছবিসহ জীবনবৃত্তান্ত ‘এইচআর ডিপার্টমেন্ট, ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড, ৭৭ বারিধারা ডিপ্লোম্যাটিক জোন, ঢাকা-১২১২’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। এ ছাড়া ‘career@us-banglaairlines.com’ ঠিকানায় ই-মেইল করার মাধ্যমেও আবেদন করা যাবে। প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :



 



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment