রংপুরে জেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীরা জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন।
জেলার সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলো ছেয়ে গেছে পোস্টার, লিফলেট ও ব্যানারে।প্রার্থীদের আনাগোনায় সরগরম থাকছে পুরো এলাকা। নির্বাচনে চেয়ারম্যান পদে ২জন, ১২টি সাধারণ সদস্য পদে ৩৫জন ও ৩টি সংরক্ষিত আসনে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংরক্ষিত আসনের ৩ নং ওয়ার্ডে সেলিনা খাতুন, ৪ নং ওয়ার্ডে সৈয়দা দিলনাহার বেগম, সাধারণ সদস্য পদে ১০ নং ওয়ার্ডে এনামুল হক, ১১ নং ওয়ার্ডে ইয়াকুব আলী ও ১২ নং ওয়ার্ডে শাহ্ রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ছাফিয়া খানম (আনারস) ও জাসদ সমর্থিত প্রার্থী আব্দুস সাত্তার (চশমা) মার্কা নিয়ে লড়ছেন।
সংরক্ষিত আসনের নির্বাচনী মাঠে রয়েছেন ১ নং ওয়ার্ডে আইরিন আলম, ক্ষ্যান্ত রানী রায়, পারভিন আক্তার ও নাজিয়া পারভিন; ২ নং ওয়ার্ডে পারুল বেগম, মোহছিনা বেগম ও লিপি খাতুন এবং ৫ নং ওয়ার্ডে মাঠে রয়েছেন গোলাপী বেগম ও মোনসেফা খাতুন।
সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে আতিকুল ইসলাম, মোকাররম হোসেন সুজন, মোহাম্মদ গাফ্ফারুল আলম, ২ নং ওয়ার্ডে সাইয়েদুল ইসলাম ও সামসুল আলম, ৩ নং ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রামানিক, ৪ নং ওয়ার্ডে আহসান হাবিব খান, দেলওয়ার হোসেন, শাহিনুর ইসলাম, সাখাওয়াত হোসেন, ৫ নং ওয়ার্ডে মঞ্জুরুল ইসলাম, মমতাজ হোসেন, মশিউর রহমান, ৬ নং ওয়ার্ডে তাজুল ইসলাম ও রফিকুর রহমান, ৭ নং ওয়ার্ডে গোলাম সরোয়ার আনছারী, আব্দুল মজিদ, আবুল কাশেম, ৮ নং ওয়ার্ডে অপূর্ব কুমার সাহা স্বপন, আনোয়ার হোসেন, নাজির হোসেন, ৯ নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ ও ফিরোজ হোসেন মিয়া, ১৩ নং ওয়ার্ডে আব্দুল হাকিম মিয়া, আরিফ সরকার, মকবুল হোসেন সর্দার, ১৪ নং ওয়ার্ডে খাজা শেখ খন্দকার রাশেদুল সিদ্দিক, খন্দকার সাইফুর রহমান, শহিদুল ইসলাম, সাহাদত হোসেন সাদা, হামিদুর রহমান মঞ্জু এবং ১৫ নং ওয়ার্ডে খলিলুর রহমান, জহিরুল ইসলাম ও রিয়াজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment