রংপুরে ঢাকা ফাস্ট ফুডস’কে ১২ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না নিয়ে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রির অভিযোগে রংপুরের মেসার্স ঢাকা ফাস্ট ফুডসকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম গোলাম কিবরিয়া ও বিএসটিআই  জেলা পুলিশ মহানগরীর ধাপ এলাকায় এ অভিযান  পরিচালনা করেন।

রংপুর সিটি করপোরেশনের  নির্বাহী  ম্যাজিস্ট্রেট  বলেন,  পণ্যের গুণগত মান যাচাই ব্যতিত ও বিএসটিআই’র  লাইসেন্স না নিয়ে বিভিন্ন খাবার পণ্য উৎপাদন ও বিক্রি করায় ঢাকা ফাস্ট ফুডস প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিএসটিআই রংপুর অফিসের কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার (সিএম) সহকারী পরিচালক মফিজ উদ্দীন আহমাদ (মেট)।

প্রতিষ্ঠানকে তাদের পণ্যের গুণগত মান যাচাই ও লাইসেন্স ব্যতীত উৎপাদন ও বিক্রয়  বন্ধ রাখাতে বলা হয়েছে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment