মেসিকে আলিঙ্গন, অতঃপর জনতার কাঠগড়ায় কোচ


মেসিকে আলিঙ্গন, অতঃপর জনতার কাঠগড়ায় কোচ!‌



‘‌হাগ’‌ বা আলিঙ্গন করা অপরাধ নয়। কখনও ভাল লাগায়, কখনও ভালবাসায়, কখনও বা তীব্র দুঃখের মুহূর্তে একে–অন্যকে জড়িয়ে ধরতেই পারেন।

তাতে আপত্তি তোলা, টিটকিরি দেওয়ারও কোন কারণ নেই। কিন্তু ঠিক সেটাই ঘটল।গত সপ্তাহে এস্পানিওলের সঙ্গে ম্যাচ ছিল বার্সেলোনার। চার গোলে সেই ম্যাচ জয় লাভ করে বার্সা। ম্যাচ শেষ হওয়ার পর মাঠের মধ্যেই এস্পানিওলের কোচ স্যাঞ্চেজ ফ্লোরেস জড়িয়ে ধরেন মেসিকে। ‌ হেসে কথাও বলেন মেসির সঙ্গে তিনি। এর ফলেই এস্পানিওলের অনুরাগীরা খেপে যান কোচের ওপর। টুইটারে একের পর এক মন্তব্য করতে শুরু করেন। আসলে হেরে যাওয়ার পর কোচের এই আচরণ পছন্দ হয়নি তাদের।

এক অনুরাগী তো টুইট করে বসেন, ‘‌চার গোল করার পর বিপক্ষের প্লেয়ারকে আলিঙ্গন?‌ তার সঙ্গে হেসে কথা বলা?‌ এটাই দেখার বাকি ছিল। ’‌ বিতর্ক মাথা চাড়া দিচ্ছে বুঝেই ক্ষমা চাইলেন কোচ স্যাঞ্চেজ ফ্লোরেস।
তিনি বলেন, ‘‌আমি চাই না, নেতিবাচক কোনও বার্তা ছড়িয়ে পড়ুক। এস্পানিওলের অনুরাগীরা যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন, তা হলে আমি ক্ষমা চাইছি। অনুরাগীদের কষ্ট দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। তবে এটুকু বলতে চাই, আমি এর আগে অন্য ম্যাচেও এমন করেছি। বিপক্ষের প্লেয়ারকে জড়িয়ে ধরেছি ম্যাচ শেষে। মেসি বলে শুধু আলিঙ্গন করেছি, ব্যাপারটা কিন্তু তা নয়।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment