কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশনের অপর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই পুরষ ও লেগুনার যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসঅাই) আব্দুস সালাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
0 comments:
Post a Comment