দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা : নাগরিকদের সরিয়ে নিল জার্মানি





দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিশালাকৃতির বোমা নিষ্ক্রিয় করতে জার্মানির অগসবার্গ শহর থেকে ৫০ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর নাগরিকদের সরিয়ে নেওয়ার ঘটনা এটি সবচেয়ে বৃহৎ।

ধারণা করা হচ্ছে, ১৯৪৪ সালের বিমান হামলায় ১ দশমিক ৮ টন ওজনের ব্রিটিশ বোমাটি এখানে পড়ে। সেই হামলায় পুরোনো শহরটি ধবংস হয়ে গিয়েছিল।

জার্মানির পুলিশ পরে ঘোষণা করে, বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে।

কর্মকর্তারা ক্রিসমাসের দিনেই নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজটি করেন। কারণ, অন্যান্য স্বাভাবিক দিনের চেয়ে এটি তুলনামূলক সহজ ছিল। গত মঙ্গলবার নির্মাণকাজের সময় বোমাটি পাওয়া যায়।

অগসবার্গের মেয়র কুর্ট গ্রিবি শহরের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে বলেন, ‘প্রত্যেককে নিশ্চিত করতে হবে যে তাঁদের আত্মীয়, বাবা-মা, বন্ধু নিরাপদে জায়গায় গেছে। একে অপরকে দেখে রাখুন।’

কর্তৃপক্ষ জানিয়েছে, বেশির ভাগ মানুষ তাদের পরিবার বা বন্ধুদের বাসায় আশ্রয় নিয়েছে। তবে বেশ কিছু মানুষের জন্য স্কুল ও ক্রীড়াকেন্দ্রে জায়গা করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে কোলন শহরে, ২০১১ সালে কবলেনজ, ২০১০ সালে গেটিনজেন শহরে বোমা নিষ্ক্রিয় করা হয়। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মারা যান।






Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment