শনিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের সরদারপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভাতিজা শফিউলের সঙ্গে চাচা অহিদুল হকের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দিবাগত রাতে শফিউল, খোকা, সাইফুল, আফজাল, ইয়াসিন একজোট হয়ে অহিদুল হককে লাঠি দিয়ে বেদম মারপিট করেন। এতে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই অহিদুল হকের মৃত্যু হয়।
এদিকে খবর পেয়ে রাতেই বদরগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ ভাতিজা শফিউলের স্ত্রী মাহামুদা বেগমকে গ্রেফতার করেছে।
এব্যাপারে বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর আলম হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
0 comments:
Post a Comment