দিনাজপুরে সংঘর্ষে আহত ১০, আটক ১৬




দিনাজপুরে সংঘর্ষে আহত ১০, আটক ১৬
দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণের দাবীতে বিক্ষুদ্ধ সংঘর্ষের মধ্যদিয়ে খানসামায় আধা বেলা হরতাল পালিত হয়েছে। পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৩ পুলিশসহ আহত হয়েছে অন্তত ১০ জন। এ ঘটনায় পুলিশ ১৬ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ১০ রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে।


খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন প্রধান পুলিশ আহত হবার বিষয়টি স্বীকার করলেও আটকের বিষয়টি জানাতে অপারগতা প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, রবীন্দ্র,সাদ্দাম,আব্দুর রাজ্জাক,তন্ময়,নূরজামান ও নয়নসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে পাঁচ জন ও রোববার ১১ জনকে আটক করা হয়।

খানসামা ডিগ্রী কলেজকে জাতীয় করণের দাবীতে আন্দোলনকারীদের পাঁচ জনকে গত শনিবার দিবাগত রাত দেড়টায় গ্রেফতার করে ডিবি পুলিশ। ঘটনায় পরদিন খানসামা সদর উন্নয়ন কমিটি আধা বেলা হরতাল পালন পালন করে। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ। এতে তিন পুলিশসহ ১০ জন আহত হয়।



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment