শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রাম রাজারহাটে




শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজারহাটেপৌষের শীত কাঁপন ধরাতে পারেনি। কাল শনিবার থেকে মাঘ মাস শুরু। তবে মাঘের আগে শীতের কাঁপন ধরেছে দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রাম ও নীলফামারীতে। নীলফামারীর রাজারহাটে শীতের তীব্রতা আরও বেশি। আজ শুক্রবার সকালে সেখানকার তাপমাত্রা ছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের শীত মৌসুমে এটি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

রংপুর বিভাগের বেশির ভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এসেছে। পাশের বিভাগ রাজশাহীর অবস্থাও একই। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, নীলফামারী ও কুড়িগ্রাম জেলায় তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে ঠান্ডা পড়ছে। শীতের এই দাপট আরও দুই-এক দিন থাকতে পারে।

পৌষের বিদায়বেলার শীতের প্রভাব ঢাকাসহ দেশের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও পড়েছে। আজ সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, গতকাল বৃহস্পতিবার এটি ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহর খুলনায় ১১ দশমিক ২, চট্টগ্রামে ১৪, ময়মনসিংহে ১১ দশমিক ৬, রাজশাহীতে ৯ দশমিক ২, রংপুরে ৬ দশমিক ৮, সিলেটে ১৩ ও বরিশালে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস: আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নীলফামারী ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ, রাজশাহী ও রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং মাদারীপুর, টাঙ্গাইল, সীতাকুণ্ড, রাঙামাটি, শ্রীমঙ্গল ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment