রংপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু





রংপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার চলমান কার্যক্রমকে অধিকতর বেগবান করা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষে এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় রংপুরের জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
গতকাল বিকেলে স্থানীয় পাবলিক লাইব্রেরী চত্বরে বিকেল সাড়ে ৩টায় মেলার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। মেলা উপলক্ষে পাবলিক লাইব্রেরী মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় পাবলিক লাইব্রেরী মাঠে গিয়ে শেষ হয়।
রংপুরের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ারের সভাপতিত্বে আলোচনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রিয় সিন্ধু তালুকদার, শিক্ষা ও আইসিটি মো. রুহুল আমিন মিয়া, রাজস্ব এ কেএম মারুফ হাসান, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. হুমায়ুন কবীর, হোসেন, এনডিসি লিটন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন রেখা ও মিন্টু বিশ্বাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল প্রমুখ।
মেলা ১৫ জানুয়ারী ২০১৭ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে।



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment