দিনাজপুরে মিশন স্কুলের নৈশপ্রহরী খুন




দিনাজপুর সদর উপজেলার কসবা আউলিয়াপুরে লুথারন মিশন স্কুলের নৈশপ্রহরী খুন হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

নিহত নৈশপ্রহরীর নাম শিবু সরেন (৪৮)। তিনি গতকালই স্কুলে নৈশপ্রহরী হিসেবে যোগ দেন।

ওই স্কুলের পাশের বাসিন্দা ব্যবসায়ী মাহবুব আহমেদের ভাষ্য, তাঁর ধারণা চোর চুরি করতে আসার সময় শিবু দেখে ফেলেন। এ সময় দুজনের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোর তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়। শিবুর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সোয়া একটার দিকে শিবু মারা যান।

কো​তোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিমের ভাষ্য, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এর আগেও ওই স্কুলে চুরির ঘটনা ঘটেছে।


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment