রংপুরের অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার

পীরগাছা সংবাদদাতা: রংপুরের পীরগঞ্জে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার মকিমপুর গ্রামের একটি কলাক্ষেতে আনুমানিক ২৫/৩০ বছর বয়সী এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্ররন করেছে।পুলিশ সূত্রে জানা যায়, নিহতের পরনে জিন্সের প্যান্ট ও গায়ে নীল শার্ট এবং হলুদ রং এর গেঞ্জি ছিল। তাকে শ্বাস রোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment