বেরোবির দু’টি স্থাপনা কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রস্তাবিত শেখ হাসিনা হল ও ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট স্থাপনা কাজের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৪ ডিসেম্বর সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এ দুটো ইনস্টিটিউটের কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার ইব্রাহীম কবির।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দফতর সূত্রে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারী মাসের দিকে টেন্ডার হওয়া এ ভবন দুটোর মধ্যে হল নির্মানে ব্যয় হবে ৪৮ কোটি টাকা ও গবেষণা প্রতিষ্ঠানটির নির্মান ব্যয় হবে ২৬ কোটি টাকা।

এছাড়া ১০ তলা বিশিষ্ট হলটি হবে অত্যাধুনিক। মেয়েদের জন্য নির্মিত হলটিতে পার্লার, ব্যায়ামাগারের জন্যও আলাদা কক্ষের ব্যবস্থা থাকবে। ২০১৮ সালের মধ্যে ইনস্টিটিউট দুটোর কাজ শেষ করার কথা রয়েছে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment