রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হলেন যারা

রংপুর রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম এতে সভাপতিত্ব করেন। অফিসের সম্মেলন কক্ষে নভেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও উক্ত সভায় অত্র রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে নভেম্বর মাসে অত্র রেঞ্জের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক রেঞ্জের শ্রেষ্ট পুলিশ সুপার (রংপুর) মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার (কুড়িগ্রাম) সনাতন চক্রবর্তী, পুলিশ পরিদর্শক (দিনাজপুর) রেদওয়ানুর রহিম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা (পীরগঞ্জ) থানার এসআই দেবাশীষ কুমার, শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর দিনাজপুর কোতোয়ালি থানার এসআই বিপ্লব কান্তি সরদার, শ্রেষ্ঠ মাদক ও চোরাচালান মালামাল উদ্ধারকারী কর্মকর্তা রংপুর কোতোয়ালি থানার এসআই এরশাদ আলী, শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার এসআই বজলুর রশিদ, শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার এসআই শরীফুল ইসলাম, শ্রেষ্ঠ ট্রাফিক কর্মকর্তা লালমনিরহাট জেলার সার্জেন্ট আল ফরিদ, শ্রেষ্ঠ সহকারি সাব-ইন্সপেক্টর কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এএসআই আনারুল ইসলাম, শ্রেষ্ঠ থানা (দিনাজপুর কোতয়ালী) এবং শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ইউনিট হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্ধগঞ্জ থানা কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন।

সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি যথাক্রমে বশির আহম্মদ পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (এডমিন ও ইন্সপেকশন) চৌধুরী মঞ্জুরুল কবির, পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপরাধ ও অভিযান), ঠাকুরগাঁও এর পুলিশ সুপার ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আ‏হ্মদ, দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশীদুল হক, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, আরআরএফ, রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান এবং গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment