সরকার রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী করে ফেলেছে'


'সরকার রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী করে ফেলেছে'



বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতায় থাকার জন্য বর্তমান সরকার সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আজ রবিবার খিলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন।

এ ছাড়া দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার তাগিদ দেন বিএনপির এই মহাসচিব।এ সময় মির্জা ফখরুল বলেন, "সরকার এ দেশটাকে, এই রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী করে ফেলেছে। রাষ্ট্রের সমস্ত যে স্তম্ভ ছিল, যে পিলার ছিল, সেই পিলারগুলোকে আজকে তারা শেষ করে ফেলেছে। "

বিএনপি নেতা আরও বলেন, "জাতীয় নির্বাচন ছাড়া বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে রাষ্ট্রপতির উদ্যোগে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সেই সঙ্গে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে সহায়ক ভূমিকা পালন করবে সরকার। "


Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment