নীলফামারীতর কিশোরীগঞ্জ উপজেলার ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত

আলু সহ বস্তাভর্তি ট্রাক ্উল্টে দুই শ্রমিক নিহত হয়েছে। এ আরেক শ্রমিক গুরুত্বর আহত হয়।

আজ বুধবার ভোর রাতে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার পুকুরপাড়ে এই মর্মন্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক দুই জন হলো ওই ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান(২৬) ও একই গ্রামের সামছুল হক গাঠুর ছেলে আব্দুর রশিদ(২৭)। এ সময় আহত অপর শ্রমিক উক্ত ইউনিয়নের থেথতেরীপাড়া গ্রামের বজরু মাহমুদের ছেলে ইউনুছ আলীকে(৩০) উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিতাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ট্রাকটি বস্তা ভর্তি আলু লোড করে যাওয়ার প ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাটের এলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৩৬২) পুকুরে উল্টে পড়ে। এ সময় ট্রাকের উপর থাকা তিন শ্রমিক নিজে চাপা পড়ে। খবর পেয়ে কিশোরীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এসে এলাকাবাসীর সহায়তায় চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় এবং এক শ্রমিককে গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়।
উপজেলার ফায়ার সার্ভিসের টিম লিডার রেদোয়ানুজ্জামান জানান খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দুই শ্রমিকের মৃত অবস্থায় ও একজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করা হয়।
কিশোরীগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান আহত শ্রমিককে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment