নতুনদের চাকরির সুযোগ দিচ্ছে প্রাণ গ্রুপ


নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ গ্রুপ। ‘অ্যাসিস্ট্যান্ট টিএসএম (এটিএসএম)’ পদে শুধু পুরুষ প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
এমবিএ, এমবিএস, এমকম, অর্থনীতি বিষয়ে এমএসএস বা এমএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। ফলাফলের জন্য অপেক্ষমাণ প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। তবে শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের যোগাযোগে দক্ষ এবং ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে।

পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শিতা থাকতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ১০ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment