আকর্ষণীয় বিভিন্ন পদে তরুণদের নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক











তরুণদের স্বপ্নের ক্যারিয়ার গড়ার আকর্ষণীয় সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘অ্যাসিস্টেন্ট ম্যানেজার বা ম্যানেজার’ এবং ‘অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার, ওয়েবসাইট ম্যানেজমেন্ট’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

অ্যাসিস্টেন্ট ম্যানেজার বা ম্যানেজার

যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মার্কেটিং বিষয়ে ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে পারদর্শী হতে হবে।

অ্যাসোসিয়েট ম্যানেজার বা ম্যানেজার, ওয়েবসাইট ম্যানেজমেন্ট

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছর থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া অন-পেইজ ও অফ-পেইজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনসহ আধুনিক ওয়েবসাইট ডিজাইন এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা সম্পর্কে জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগামী ২৯ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন-








Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment