সরাসরি সাক্ষাৎকারে অফিসার নিয়োগ দিচ্ছে এসকায়েফ


বাংলাদেশের দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এসকায়েফ ফার্মা। সম্প্রতি প্রতিষ্ঠানটি তরুণদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘মেডিকেল সার্ভিসেস অফিসার’ পদে সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে বিজ্ঞান বিষয়ে মাধ্যমিক পাস হতে হবে। এ ছাড়া প্রার্থীদের বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য হাতে লেখা আবেদনপত্র, এক কপি পাসপোর্ট আকৃতির সদ্য তোলা ছবিসহ জীবনবৃত্তান্ত সঙ্গে আনতে হবে।

যোগাযোগ

১৫৮, কামাল আতাতুর্ক এভিনিউ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩ ঠিকানায় ২৭, ২৮, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১, ৩ ও ৪ ডিসেম্বর, ২০১৬ তারিখে সাক্ষাৎকার নেওয়া হবে।

এ ছাড়া ঢাকার বাইরেও সাক্ষাৎকার নেওয়া হবে ২৯ নভেম্বর, ২০১৬ তারিখে। ঠিকানা : টিডিসিএল, ফুলদিঘি (পেপসি প্লান্ট), বগুড়া।

০৩ ডিসেম্বর, ২০১৬ তারিখে সাক্ষাৎকার নেওয়া হবে দিনাজপুরে। ঠিকানা : প্লট নম্বর-৬৮, রোড নম্বর-২, ব্লক নম্বর-১০, নিউ টাউন, দিনাজপুর।

বিস্তারিত জানতে দৈনিক প্রথম আলোয় ২৫ নভেম্বর, ২০১৬ তারিখে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন।





Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment