রংপুর রাইডার্সকে ঘিরে নতুন বিতর্ক

রংপুর_রাইডার্স rangpur riders ডেস্ক: বেশ কয়েকজন তারকা খেলোয়াড় রয়েছে রংপুর রাইডার্স দলে। টুর্নামেন্টের শুরু থেকে তারা ভালোও করছে। আবার টুর্নামেন্ট শুরুর আগে থেকেই এই ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে বিতর্কও রয়েছে। খেলোয়াড়রা পারিশ্রমিক ঠিকমতো পাবে কীনা তা নিয়েও সংশয় রয়েছে।

এবার নতুন বিতর্কে জড়াল রংপুর। নিলামে জুপিটর ঘোষকে দলে রেখেছিল রংপুর। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই ৬ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। শনিবার জুপিটর বিসিবিতে লিখিত অভিযোগ করেছেন যে, দলের ম্যানেজার সানোয়ার হোসেন তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। আর রংপুর রাইডার্স কাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জুপিটরকে শৃংখলাভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছে। এখন রংপুরের বিরুদ্ধে তিনি নাকি অপপ্রচার চালাচ্ছেন।

ফ্র্যাঞ্চাইজি এবং জুপিটরের ভাষ্য বিপরীতমুখী। বিসিবিকে লিখিতভাবে এই ব্যাটসম্যান অভিযোগ জানানোর পর ঘটনাটা রহস্যময় হয়ে উঠেছে। জুপিটরকে বহিষ্কার করা হয়েছে ৬ নভেম্বর। অথচ তিনি অভিযোগ করছেন ২০ দিন পর।

ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ নভেম্বর হোটেলে অনৈতিক কাজের জন্য তাকে বহিষ্কার করা হয়। টুর্নামেন্ট তখনও শুরু হয়নি। ২০ দিন পর এসে জুপিটর ঘোষ জানালেন, দলের ম্যানেজার তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তাতে তিনি রাজি হননি। এরপর বিষয়টি নিয়ে বাইরে আলোচনা করলে তাকে বহিষ্কার করা হয়।

বিসিবি জানাচ্ছে, সব কিছু খতিয়ে দেখেই ব্যবস্থা নেয়া হবে।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment