রংপুরের ঘূর্ণিতে বিপাকে মাহমুদউল্লাহর খুলনা




রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম মুখোমুখি লড়াইয়ে মাত্র ৪৪ রানে গুটিয়ে গিয়েছিল মাহমুদউল্লাহর খুলনা টাইটানস। আজও রংপুরের স্পিনারদের দুর্দান্ত ঘূর্ণিতে নাজেহাল হতে হলো খুলনার ব্যাটসম্যানদের। শহীদ আফ্রিদি, আরাফাত সানির দারুণ বোলিংয়ে মাত্র ১২৫ রানেই থেমে গেছে খুলনার ইনিংস।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়েছিল খুলনা। প্রথম পাঁচ ওভারের মধ্যে মাত্র ২০ রান জমা করতেই হারিয়েছিল আবদুল মজিদ ও আন্দ্রে ফ্লেচারের উইকেট। অষ্টম ওভারে অধিনায়ক মাহমুদউল্লাহও সাজঘরে ফিরলে বেশ বিপাকেই পড়ে যায় খুলনা। স্কোরবোর্ডে তখন জমা হয়েছিল মাত্র ৩৮ রান। চতুর্থ উইকেটে ৫৬ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন রিকি ওয়েসেলস ও তাইবুর রহমান। ১৭তম ওভারে দুজনকেই সাজঘরে ফিরিয়েছেন রুবেল হোসেন। ২৭ রান করে আউট হয়েছেন ওয়েসেলস। তাইবুরের ব্যাট থেকে এসেছে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস। শেষপর্যায়ে আরিফুল হকের ১৩ বলে ২২ রানের ইনিংসে ভর করে খুলনার স্কোরবোর্ডে জমা হয়েছে ১২৫ রান।

রংপুরের পক্ষে দারুণ বোলিং করেছেন দলের দুই স্পিনার আরাফাত সানি ও শহীদ আফ্রিদি। চার ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন সানি। আর আফ্রিদি দুটি উইকেট পেয়েছেন ৩০ রান খরচে। বাংলাদেশের ডানহাতি পেসার রুবেলও নিয়েছেন দুটি উইকেট। চার ওভার বল করে তিনি দিয়েছেন মাত্র ১৯ রান।

Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment