বিভিন্ন পদে তরুণদের নিয়োগ দিচ্ছে এসিআই


তরুণদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই লিমিটেড। ‘টেরিটোরি ম্যানেজার, কন্সট্রাকশন মেশিনারিজ’ ও ‘স্পেয়ার পার্টস এক্সিকিউটিভ, ইনভেনটরি’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

টেরিটোরি ম্যানেজার, কন্সট্রাকশন মেশিনারিজ

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা যেকোনো বিষয়ে বিবিএ ডিগ্রিপ্রাপ্তরা আবেদন করতে পারবেন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা ও মাইক্রোসফট এক্সেল এপ্লিকেশনে পারদর্শিতা থাকতে হবে।

স্পেয়ার পার্টস এক্সিকিউটিভ, ইনভেনটরি

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি অথবা পাওয়ার বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্তদের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছর। প্রার্থীদের মাইক্রোসফট এক্সেলে পারদর্শী হতে হবে। এ ছাড়া বাংলাদেশের যেকোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে।

আবেদন প্রক্রিয়া

শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ০৪ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment