ভারতের জন্য ‘সতর্ক’বাণী


পাকিস্তানের নতুন সেনাপ্রধান কামার জাভেদ। পুরোনো ছবি


পাকিস্তানের নতুন সেনাপ্রধান কামার জাভেদের সম্পর্কে ভারতের ‘সতর্ক’ থাকা উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনা প্রধান বিক্রম সিংহ। ভারতের সাবেক এই সেনাপ্রধানের অধীনে জাতিসংঘ মিশনে কাজ করেছেন পাকিস্তানের নতুন সেনাপ্রধান কামার জাভেদ।

অবসরপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান জেনারেল সিংহ বলেন, “লে. জেনারেল বাজওয়া ‘পুরোপুরি পেশাদারি’ একজন মানুষ। কঙ্গোতে যখন এক সঙ্গে কাজ করছিলাম তখন তাঁকে ‘অসাধারণ কর্মদক্ষতা’র পরিচয় পেয়েছি।”

ভারতের সাবেক এই সেনা প্রধান আরো বলেন, ‘কামার জাভেদ ভারত সীমান্তের সবদিকেই কাজ করেছেন। দুই দেশের ভূখণ্ড এবং সেগুলোর অবস্থা সম্পর্কে তিনি খুব ভালো জানেন। নতুন এই সেনাপ্রধান সম্পর্কে ভারতকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এবং ‘সতর্ক’ থাকতে হবে।’

তবে বাজওয়া দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের সেনা নীতিতে কোনো পরিবর্তন আসবে কি না সে বিষয়ে জেনালের সিংহ বলেন, ‌‘আমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না।’

আগামী ৩০ নভেম্বর পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান রাহেল শরিফের বিদায়ের মধ্য দিয়ে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেবেন কামার জাভেদ বাজওয়া।
Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment