৬ প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহার করলে চুলে প্রাণ ফিরে আসবে-
অ্যালোভেরা
অ্যালোভেরা ভঙ্গুর চুলের জন্য অত্যন্ত কার্যকর। অ্যালোভেরা জেল সরাসরি লাগান চুলে। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। চুল হবে ঝলমলে।
পাকা কলা
কলা চটকে চুলে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে ফেলুন। ফ্যাকাশে ভাব দূর হবে চুলের।
অলিভ অয়েল
অলিভ অয়েল গরম করে মাথার তালুতে ঘষে ঘষে লাগান। কিছুক্ষণ গরম তোয়ালে দিয়ে চুল জড়িয়ে রেখে শ্যাম্পু করে ফেলুন। এতে চুলের গোড়ার রক্ত সঞ্চালন বাড়বে ও চুল হবে প্রাণবন্ত।
মাখন
সামান্য মাখন ম্যাসাজ করে নিন চুলে। ব্যান্ড দিয়ে চুল বেঁধে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন চুল। চুলের বিবর্ণ ভাব দূর হবে।
ডিম
একটি ডিম ফেটিয়ে ১ চা চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। মিশ্রণটি চুলে লাগিয়ে চুল উঁচু করে বেঁধে নিন। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। এটি চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।
অ্যাভোকাডো
অ্যাভোকাডোর পেস্ট চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। অ্যাভোকাডোতে থাকা প্রোটিন ও ভিটামিন ক্ষতিগ্রস্ত চুলের জৌলুস ফিরিয়ে আনবে।
0 comments:
Post a Comment