আঙুল ফুটানো শরীরের জন্য ভালো নাকি খারাপ





আঙুল ফুটানো শরীরের জন্য ভালো নাকি খারাপ

 জীবনে কখনো আঙুল ফুটাননি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। অনেকের আঙুল ফুটানো অভ্যাসে পরিণত হয়। আবার অনেকে এটা মাঝে মধ্যে করেন।

কিন্তু জনসম্মুখে আঙুল ফুটানোর বিষয়টি ভদ্রতা বিরোধী। কেননা আঙুল ফুটানোর মটমট শব্দ অন্যের কাছে বিরক্তিকর। তাছাড়া আঙুল ফুটালে এর শারীরিক ক্ষতি রয়েছে বলেও প্রচলিত রয়েছে। যেমন আঙুলের জয়েন্টের ক্ষতি হতে পারে।

আসলেই কী আঙুল ফুটানোর শারীরিক ক্ষতি রয়েছে? সাম্প্রতিক একটি গবেষণার ফলাফল কিন্তু সেরকম কিছু বলছে না। উত্তর আমেরিকার রেডিওলজিক্যাল সোসাইটির গবেষকরা এ বিষয়ে একটি গবেষণা পরিচালনা করেছেন ৪০ জন মানুষের ওপর, যারা মাঝে-মধ্যেই আঙুল ফুটিয়ে থাকেন।

আঙুল ফুটানোর পার্শ্বপ্রতিক্রিয়া যেন কোনো ভাবেই নজর এড়িয়ে না যায়, সেই জন্য গবেষণায় ব্যবহার করা হয় আল্ট্রাসাউন্ড প্রযুক্তি। এই গবেষণার ফলাফলেই বলা হয়েছে, আঙুল ফুটানো কোনো ক্ষতিসাধন করে না হাতে।

ক্ষতি না হওয়ার বিষয় গবেষকরা নিশ্চিত হতে পারলেও, আঙুল ফুটালে শরীরের কোনো উপকার আসে কিনা এর উত্তর জানাতে পারেননি গবেষকরা।

তবে আঙুল ফুটালে আসলেই উপকার হয় কিনা- এ বিষয়ে আরো বিস্তারিত গবেষণা শুরু করেছেন গবেষকরা।



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment