সাকিব-মুস্তাফিজেই আসল ভয় নিউজিল্যান্ড কোচের





সাকিব-মুস্তাফিজেই আসল ভয় নিউজিল্যান্ড কোচের!

বিডিলাইভ ডেস্ক: সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে সতর্ক রয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ মাইক হেসন। আসন্ন বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে দুই বাংলাদেশী ক্রিকেটারকে আটকাতে ছক কষছেন তিনি। নিউজিল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম স্টাফ.কো.এনজেডকে হেসন জানিয়েছেন মুস্তাফিজুর বিশ্ব ক্রিকেটের নতুন তারকা হয়ে উঠছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের মিডল-অর্ডার ব্যাটিং ও বাঁহাতি ঘূর্ণিতেও ভয় আছে তার।

গত বাংলাদেশ সফরেও টাইগারদের কাছে নাকানি চুবানি খেয়ে ৩-০ তে হেরেছিল কিউইরা। এবার হোম সিরিজে তাই সতর্ক নিউজিল্যান্ড কোচ।

২০১৪ সালে ক্যারিবীয় দ্বীপুঞ্জে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজের জন্য সফর করেছিলো বাংলাদেশ দল। ওশেনিয়ার দেশ নিউ জিল্যান্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ তে দুটি ম্যাচ খেলেছিলো টাইগাররা। বর্তমানে ভালো ছন্দে থাকা টাইগারদের মোটেই হালকাভাবে নিচ্ছেন না হেসন।

কিউই কোচ বলেন, “আইপিএলে যেভাবে মুস্তাফিজ ঝড়ের মতো আগমন করে এসেছে, তাতে বলাই যায় সে বিশ্ব ক্রিকেটে আগামী দিনের তারকা হয়ে উঠছে। সে ইঞ্জুরি থেকে ফিরে আসছে, আমরা ঠিক জানি না এবার ও কতোটুকু ভূমিকা রাখবে।

“সাকিব আল হাসান বর্তমান বিশ্ব ক্রিকেটের র‍্যাংকিংয়ে শীর্ষ দুইয়ে আছে। তার বাঁহাতি স্পিন ঘূর্ণি ও মিডল-অর্ডারে ব্যাটিং অনেকটাই ধ্বংসাত্মক।”

“ঘরের মাঠে তাদের রেকর্ড দুর্দান্ত। আর ঘরের বাইরে বলতে গেলে, ২০১৫ বিশ্বকাপে তারা খুবই ভালো খেলেছে। ওদের বিপক্ষে সর্বশক্তি দিয়ে মাঠে না খেললে যেকোনো দলকেই হারাতে পারবে এবং তা গত ৩-৪ বছরে দেখে আসছি,” বলেছেন কিউই কোচ।

সিডনিতে দশ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ডের অকল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। ২২ ডিসেম্বর ওয়াঙ্গেরিতে নিউ জিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ মাঠে নামবে টাইগাররা। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চের হেগলি ওভালে স্বাগতিক কিউইদের মুখোমুখি হবে টাইগাররা।



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment